শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জ জেলায় মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়ের গুরুত্বপূর্ণ সরকারি সফর ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ জেলায় মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়ের গুরুত্বপূর্ণ সরকারি সফর ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন

১৫ জুন ২০২৬ খ্রি. রোজ সোমবার নারায়ণগঞ্জ জেলা সফর করেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। দিনব্যাপী এই সফরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করার পাশাপাশি সরকারি দপ্তরসমূহ পরিদর্শন করেন।
দিনের শুরুতে তিনি জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও উপজেলা প্রশাসন, সদর নারায়ণগঞ্জের যৌথ আয়োজনে 'নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬'-এর শুভ উদ্বোধন করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলায় জলবায়ু সহনশীল ড্রেনেজ ব্যবস্থা ও খাল পুনরুদ্ধার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
পরিবেশবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন শেষে মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর-এর কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে দাপ্তরিক গুরুত্বপূর্ণ নথি ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে তিনি আগত সেবাগ্রহীতাদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।
পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এল.এ (Land Acquisition) শাখা ও রাজস্ব শাখা পরিদর্শন করেন এবং সরকারি সেবার মান উন্নয়ন ও কাজের গতিশীলতা নিশ্চিত করতে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সফরের শেষ বিকেলে তিনি নারায়ণগঞ্জ জেলায় বাস্তবায়িত বিভিন্ন টিআর/কাবিখা প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন।
মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়ের এই কর্মব্যস্ত সফরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই নারায়ণগঞ্জ বিনির্মাণে বিভাগীয় কমিশনার মহোদয়ের এই সফর অত্যন্ত গুরুত্ববহন করবে বলে আশা করা যায়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: