শিরোনাম

South east bank ad

সন্ত্রাসীদের সব আস্তানা নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন   |   মন্ত্রী

সন্ত্রাসীদের সব আস্তানা নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার (৩১ মে)  দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন । তিনি বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে এবং রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে।

আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সলিমপুর, জঙ্গল সলিমপুর ও আলীনগরসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিত সরকারি স্থাপনা ও একাডেমি নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে ম্যাপ পর্যালোচনা করে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের বর্তমান কারাগার বায়েজিদ লিংক রোডসংলগ্ন এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানটি সরেজমিনে পরিদর্শন করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে শুধু প্রচলিত পুলিশিং নয়, বরং র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী হেলিকপ্টার সহায়তায় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালীসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের তালিকা ও আস্তানা চিহ্নিত করে পরিকল্পিতভাবে অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলাকারী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন , সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: