শিরোনাম

South east bank ad

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ সংকটে দ্রুত পদক্ষেপের নির্দেশ ববি হাজ্জাজের

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন   |   মন্ত্রী

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ সংকটে দ্রুত পদক্ষেপের নির্দেশ ববি হাজ্জাজের

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে ট্রান্সফরমার বিকলের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সৃষ্ট সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

আজ


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি জানার পরই প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে। তবে আবাসনটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ায় অভ্যন্তরীণ বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।

ডিপিডিসি জানিয়েছে, গ্রাহকদের দুর্ভোগ কমাতে সমক্ষমতার একটি ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ায় দিতে তারা প্রস্তুত। কিন্তু এ বিষয়ে এখনো জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন বা কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ববি হাজ্জাজ বলেন, নাগরিকদের দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। ডিপিডিসি সহযোগিতার জন্য প্রস্তুত থাকলেও সংকট সমাধানে ব্যবস্থাপনা কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয় জরুরি। বাসিন্দাদের স্বার্থে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়।

তিনি আশা প্রকাশ করেন, ব্যবস্থাপনা কমিটি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করবে।

প্রসঙ্গত, ট্রান্সফরমার বিকলের পর ব্যবস্থাপনা কমিটির বিলম্বের কারণে তিন হাজারের বেশি বাসিন্দা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগে রয়েছেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: