শিরোনাম

South east bank ad

শিশু উন্নয়ন কেন্দ্র আধুনিকায়নে ৫০ বছরের মাস্টারপ্ল্যানের নির্দেশ

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন   |   মন্ত্রী

শিশু উন্নয়ন কেন্দ্র আধুনিকায়নে ৫০ বছরের মাস্টারপ্ল্যানের নির্দেশ

সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পিছিয়ে পড়া শিশু-কিশোরদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোকে আধুনিক সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে ৫০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ১০ তলা শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এর একাডেমিক কাম ডরমেটরি ভবন পরিদর্শন শেষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের অপরাধী নয়, বরং সংশোধনের সুযোগপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে হবে। তাদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে নির্মাণাধীন ভবনে প্রতিবন্ধীবান্ধব র‍্যাম্প, ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ফায়ার হাইড্রেন্ট, আধুনিক খেলার মাঠ এবং শিশুদের জন্য নিয়মিত ক্রীড়া আয়োজনের নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।

এ ছাড়া শিশুদের নিরাপত্তা, উন্নত চিকিৎসা ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে নিকটস্থ হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, চিকিৎসকদের সম্মানী বৃদ্ধি এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য বরাদ্দ পর্যালোচনারও নির্দেশনা দেন তিনি।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: