শিরোনাম

South east bank ad

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লং মার্চ, পুলিশের বাঁধা

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন   |   মন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লং মার্চ, পুলিশের বাঁধা
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করেছে শিক্ষার্থীরা। এ সময় মন্ত্রণালয়ের শিক্ষা ভবন মোড়ে শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ। পরে তারা সেখানেই অবস্থান নেন।

 বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে পৌঁছান। আগে থেকেই পুলিশ এই মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখে। পরে সেখানে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস; তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এদিকে সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবরে এই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। সচিবালয়ে প্রবেশের বিভিন্ন রাস্তায় পুলিশ সতর্ক অবস্থান নেয়। শিক্ষাভবন মোড়ে সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাখা হয়েছে জল কামানও।

এ ছাড়া জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায়ও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই রাস্তা দিয়ে সবার চলাচলও বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: