ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিমানমন্ত্রীদের বৈঠক
বুধবার (১৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় দেশীয় স্বার্থ সংরক্ষণ করে টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গঠনে এয়ারবাস কেনার আগ্রহের কথা জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


