শিরোনাম

South east bank ad

অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন   |   মন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বুধবার (১২ আগস্ট) একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে ‘Navigating Five Year Strategic Framework for Achieving SDGs: Policy, Partnership and Priority’ শীর্ষক জাতীয় সম্মেলনের ‘Inclusive Development, FYSF and SDGs’ বিষয়ক প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কোনো মানুষ নিজেকে বঞ্চিত মনে করবে না। এসডিজির লক্ষ্যগুলো বিএনপির ৩১ দফা নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে এবং এসব লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ‘মিড ডে মিল’, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষকের জন্য ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণ, প্রয়োজন অনুযায়ী প্রাথমিক মূলধন ও সহায়ক সরঞ্জাম দেওয়া হচ্ছে।

এসব সুবিধা প্রদানে ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক পরিচয় কিংবা সমতল-অসমতল অঞ্চল বিবেচনা করা হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিক হলেই এসব সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ, সমাজের প্রতিটি মানুষের চাহিদাকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে আলোচকরা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণে টেকসই উন্নয়ন নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ু পরিবর্তন, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, সংসদ সদস্য মাধবী মার্মা এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন। এছাড়া উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: