শিরোনাম

South east bank ad

পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন   |   মন্ত্রী

পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে উন্নত বিশ্বের আদলে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২২ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে ‘উপাচার্যদের সংলাপ’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে অনেক বিশ্ববিদ্যালয় থাকলেও এখন পর্যন্ত কোনো পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় নেই। গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী এ ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ করতে হবে। মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করতে ইউজিসিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর বিষয়েও উদ্যোগ নিতে বলা হয়েছে।

গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি গবেষণার মান ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি জানান, শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর উদ্যোগ নেওয়া হবে।
BBS cable ad