শিরোনাম

South east bank ad

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন   |   মন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (২২ আগস্ট) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয়ভারও সরকার বহন করবে।

তিনি জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ের বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

হবিগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের কার্যক্রম শুরু করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ১০টি স্পোর্টস ভিলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মাদক ও প্রযুক্তির আসক্তি থেকে দূরে রেখে শৃঙ্খলা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: