শিরোনাম

South east bank ad

ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবউল করিম। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) হিসেবে দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিয়মিত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিমকে তার নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।

আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অপর একটি আদেশে ফেনীর ডিসি মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

.
BBS cable ad