শিরোনাম

South east bank ad

প্রাথমিকের এটিইও পদে নিয়োগ পেলেন ৭ জন

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

প্রাথমিকের এটিইও পদে নিয়োগ পেলেন ৭ জন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও জীবনবৃত্তান্ত যাচাই শেষে তাদের নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) সুপারিশের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হওয়ায় সাতজনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন মো. রায়হান কবির, মো. নাজমুল হোসেন, মো. তারিকুল ইসলাম, মো. শিব্বির আহমেদ, মো. সাকাওয়াত হোসাইন, মো. আলমগীর হোসেন ও মো. রোকনুজ্জামান।

যেসব শর্তে ৭ এটিইও নিয়োগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরির প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।

শিক্ষানবিশকাল সন্তোষজনক হওয়ার পর তাদের চাকরি স্থায়ী করার বিষয়টি সরকার বিবেচনা করবে। এ বিষয়ে যথাসময়ে ও প্রয়োজনীয় ক্ষেত্রে পৃথক সরকারি আদেশ জারি করা হবে।

শিক্ষানবিশকালে চাকরি সন্তোষজনক বিবেচিত না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা যেতে পারে।

এ ছাড়া চাকরিতে যোগদানের জন্য তারা কোনো ধরনের ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা পাবেন না।

BBS cable ad