শিরোনাম

South east bank ad

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন   |   পুলিশ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এর আগে এদিন ফরিদপুর ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়।

আরেক পৃথক আদেশে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জ ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

BBS cable ad