শিরোনাম

South east bank ad

যাত্রাবাড়ী থানা থেকে নারী আসামি পালানোর ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন   |   পুলিশ

যাত্রাবাড়ী থানা থেকে নারী আসামি পালানোর ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার

রাজধানীর যাত্রাবাড়ী থানা হাজত থেকে মিতু আক্তার নামে হত্যা মামলার এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার কৌশলে যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালিয়ে যান।

ঘটনার পর দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিতু আক্তার একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালিয়ে যান।
তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।

BBS cable ad