শিরোনাম

South east bank ad

যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া সেই নারী আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন   |   পুলিশ

যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া সেই নারী আসামি গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামে এক নারী আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়ার প্রায় ৪০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু।

তিনি জানান, মিতু থানা থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পাশের কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মিতুর বান্ধবীর বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, বর্তমানে মিতু পুলিশ হেফাজতে যাত্রাবাড়ী থানায় রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad