ঢাকার দুই থানায় গ্রেপ্তার ১৮
রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মো. তালুকদার (৫২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দিয়াবাড়ী গোলচত্বরের পূর্ব পাশে হাজী আল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তালুকদার কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তালুকদার দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত।
অন্যদিকে, রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার একই দিনে থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবির (১৯), মো. জনাব আলী জাকির (২৮), মো. রশিদুল ইসলাম (২৮), মো. রাসেল (৩০), মো. রুবেল (২৭), নুরুন্নবী (৩০), মো. রিয়াদ হোসেন (২৫), মো. সায়মন (৩৪), মো. জুয়েল (৩৪), মো. জাহিদ হোসেন (২৮), মো. রানা (৩৭), মো. ইয়াসিন (২৫), মো. সোহেল (২৮), আব্দুর রহিম (৪২), সোহান মোল্লা (২০), মো. হারুন (২০) ও মো. আবুল হাশেম (৪৮)।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো.আকতার হোসেন।


