শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন

 প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১২-১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ সিলেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

সারা দেশের ন্যায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচি মুন্সীগঞ্জ জেলায় শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বিকাল ৩:০০টায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিশিষ্ট রাজনীতিবিদ এবং মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই উদ্যোগ।

২–১০ মে পর্যন্ত চলমান এই আয়োজন নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী ও সুস্থভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: