জেলা প্রশাসক ময়মনসিংহের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে চেক হস্তান্তর
ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উপজেলার জনাব নুর মোহাম্মদ এর ছেলে মোঃ শাহিন আলম নিগুয়ারি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। সে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ২০২৬ এর ইউনিয়ন পর্যায়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করে দুর্ঘটনায় আহত হয়। আহত শিক্ষার্থীর বাবা আর্থিক অসচ্ছল থাকায় জেলা প্রশাসক, ময়মনসিংহ উক্ত পরিবারের পাশে দাঁড়ান এবং নগদ দশ হাজার টাকার চেক হস্তান্তর করেন। পরিবারের পক্ষে চেকটি গ্রহণ করেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ।
একজন সন্তান সম্ভবা অসহায় নারী নাম তৃষা, পিতা- মৃত হাবিবুর রহমান সাং- কেওয়াটখালী, ময়মনসিংহ। তার পরিবারে উপার্জন করার মতন তেমন কেউ নেই। এমতাবস্থায়, জেলা প্রশাসক, ময়মনসিংহের নিকট সাহায্যের আবেদন করলে উক্ত ব্যক্তিকে সিজার করা বাবদ দশ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
জেলা প্রশাসক, ময়মনসিংহ সর্বদায় অসহায়, গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আজ ১২ই এপ্রিল ২০২৬ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের একজন ছাত্র জনাব আশরাফুল আলম , পিতা- মোহাম্মদ আলী সাং- তারাকান্দা, ময়মনসিংহ। বর্তমানে তার দুটি কিডনি অকেজো। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। জেলা প্রশাসক, ময়মনসিংহের পক্ষ থেকে উক্ত শিক্ষার্থীকে বিশ হাজার একটি চেক প্রদান করা হয়। তার পক্ষ থেকে চেক গ্রহণ করেন তার বন্ধু জনাব মাসুম।


