জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ময়মনসিংহের আয়োজনে বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য আয়োজিত "প্রাক-বহির্গমন প্রশিক্ষণ" কোর্সের সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
আজ ৩০ জুলাই ২০২৬ তারিখে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ময়মনসিংহের আয়োজনে বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য আয়োজিত "প্রাক-বহির্গমন প্রশিক্ষণ" কোর্সের সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। টিটিসি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ লেহাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুলে ধরা হয় তা হলো—বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার দালালের খপ্পরে পড়ে যেন কেউ প্রতারিত না হন। সম্পূর্ণ বৈধ উপায়ে, সঠিক নিয়ম মেনে এবং সরকারি চ্যানেল ব্যবহার করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য সচেতনতামূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান অফিস দক্ষ ও সচেতন মানবসম্পদ তৈরিতে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


