৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ শেরপুর সদর উপজেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক( উপসচিব) মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শাকিল আহমেদ এবং উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর মিজ্ আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় কুম্ভি, বহেরা, রুদ্রপলাশ, পলাশ, হরিতকি, বহেড়া, জারুল, জাকারান্ডা, কৃষ্ণচূড়া, নিম, কাঞ্চনসহ প্রায় ১০০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-সুন্দর শেরপুর গড়ে তুলতে বৃক্ষরোপণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


