জেলা প্রশাসন, পটুয়াখালীর উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান শুরু
সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শীর্ষক তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন-অনুষ্ঠানের পর পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনার (ঝাউতলা) প্রাঙ্গণে জেলা প্রশাসন, পটুয়াখালীর উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশক নিধন স্প্রে ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি কার্যকর সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।


