শিরোনাম

South east bank ad

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন   |   মন্ত্রী

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ এবং বাংলাদেশ-ডেনমার্কের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও ডেনমার্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান মন্ত্রী।

এ সময় সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন নিয়েও আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়া হবে।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। পাশাপাশি ডেনমার্কের অর্থায়নের কারণে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: