শিরোনাম

South east bank ad

ইউএনডিপির সহযোগিতা চায় সরকার, সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার আশ্বাস

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন   |   মন্ত্রী

ইউএনডিপির সহযোগিতা চায় সরকার, সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার আশ্বাস

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ।

বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা সহায়তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, গুজব ও অপতথ্য প্রতিরোধ, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারা সহযোগিতা করতে চান। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আগ্রহও জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপির চলমান কার্যক্রমের কথা তুলে ধরে তিনি জানান, পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

গুজব, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার প্রস্তাব দেন ইউএনডিপির প্রতিনিধি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সুরক্ষা আইন বাস্তবায়নে লজিস্টিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রী জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। একইসঙ্গে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’-এর খসড়াও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও ইউএনডিপি কাজ করতে আগ্রহী বলে জানান আবাসিক প্রতিনিধি।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: