শিরোনাম

South east bank ad

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন সদস্য শেখ কামরুল হাসান

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন সদস্য শেখ কামরুল হাসান

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে যোগ দিয়েছেন শেখ কামরুল হাসান। তিনি বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত পদে ০১ (এক) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি চাকরি জীবনে ৩টি (তিন) মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চতর পদে দায়িত্ব পালনসহ তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে ১ম সচিব (বাণিজ্যিক) ছিলেন।

তিনি শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে শ্রমিক উন্নয়ন অবদান রেখেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বি’ গ্রেড আম্পায়ার ছিলেন। তিনি আর্থিক ও প্রশাসনিক আইনের হ্যান্ডবুক নামক পুস্তকের প্রণেতা।

BBS cable ad