শিরোনাম

South east bank ad

শ্রেষ্ঠ ওসির খেতাবপ্রাপ্ত শফিকুল অনিয়মের অভিযোগে প্রত্যাহার

 প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন   |   পুলিশ

শ্রেষ্ঠ ওসির খেতাবপ্রাপ্ত শফিকুল অনিয়মের অভিযোগে প্রত্যাহার

অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও শ্রেষ্ঠ ওসির খেতাবপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম খানকে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে আজ এক আদেশের মাধ্যমে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন মো. শফিকুল ইসলাম খান।
অপরাধ দমনসহ সব ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন। পুরস্কৃত হওয়ার মাত্র চার মাসের মাথায় সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হলো।
তবে প্রত্যাহারের পর তাকে কোথায় সংযুক্ত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্প্রতি ওসি শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জে চেকপোস্ট বসিয়ে বালু ও পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে।
বালু ও পাথর সিন্ডিকেটের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

ওসি মো. শফিকুল ইসলাম খানকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদারও।

Start typing...
BBS cable ad