শিরোনাম

South east bank ad

রথযাত্রা ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, রুট ও সময় মেনে চলার আহ্বান

 প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন   |   পুলিশ

রথযাত্রা ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, রুট ও সময় মেনে চলার আহ্বান

রথযাত্রা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

বৃহস্পতিবার (৯ জুলাই) দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান।

সভায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রামের নেতৃবৃন্দ, তুলসীধাম পরিচালনা পরিষদ, রথযাত্রা উদ্যাপন কমিটির নেতারা এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রথযাত্রার নিরাপত্তায় পিকেট পার্টি, টহল দল, ফুট পেট্রোল, রুফটপ টিম, হোন্ডা মোবাইল, ডিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট এবং ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

সভায় সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো.ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো.হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রথযাত্রা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad