যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, মোবাইল কোর্টে আটক ব্যক্তি ও পুরাতন মামলার আসামি রয়েছেন।
রোববার (১২ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১১ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কাজী আল মামুন (৪৯), মো. শফিকুল ইসলাম (৫৭), মো. আবু বক্কর (১৯), মো. ইমন (১৯), মো. জুম্মন (২৪), মো. রুবেল (৩০), ফাতেমা (২২), আল আমিন হোসেন মুন্না (২১), সুফিয়া রহমান (২৮), মো. রবিউল (২৬), মো. নাহিদ (২৩), শাহেদ (১৯), মো. মেহেদী হাসান (১৮), সিফাত (১৯), রিফাত খান (১৮), মো. মানিক (২১), মো. হারুন অর রশিদ (৪০), আম্বিয়া (৩৫), সুমন (৩৫), শামীম (২৬) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিসি জানান, গ্রেপ্তারদের মধ্যে দুইজনকে পরোয়ানামূলে, ১৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এবং একজনকে পুরাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


