রাজধানীতে গ্রেফতার ৪৭০
রাজধানীতে নিয়মিত অভিযানে শনিবার থেকে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭০ জন গ্রেফতার হয়েছে।
একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫৮ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করেছে।


