শিরোনাম

South east bank ad

জমি দখল নিতে ঝিনাইদহে বিজিবি সদস্যের ওপর পিতার হামলা, হাসপাতালে শিশু

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন   |   দেশ

জমি দখল নিতে ঝিনাইদহে বিজিবি সদস্যের ওপর পিতার হামলা, হাসপাতালে শিশু

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে পিতার বিরুদ্ধে জোরপূর্বক ইকরামুল ইসলাম নামে এক বিজিবি সদস্যের মালিকানাধীন জমি দখলে নিতে হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় আব্দুল মোতালেব, জাহিদুল ইসলাম ও আবুবকর নামে তিনজনের নামে মৌখিক অভিযোগ দিলেও থানা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে।

অভিযুক্ত আব্দুল মোতালিব ভুক্তভোগী বিজিবি সদস্য ইমরামুল ইসলামের বাবা।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী বিজিবি সদস্য ও তার স্বজনরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বোন, ফুফু ও স্ত্রী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিজিবি সদস্য ইকরামুল ও তার বোন লিমা খাতুন ছোট থাকা অবস্থায় দাদা তাদের নামে কিছু জমি রেজিস্ট্রি করে দেন।

এ নিয়ে ইকরামুল, তিন সহোদর ও তার বোনের সঙ্গে তাদের বাবা আব্দুল মোতালেবের বিরোধ শুরু হয়।

বাবা আব্দুল মোতালিব একাধিকবার হামলা ও মারধর করে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
রেজিস্ট্রি করে দেওয়া জমি জোরপূর্বক দখল করে অন্যত্র লিজ দিয়ে দেন মোতালেব ও তার সহযোগীরা।

এ নিয়ে প্রতিবাদ করলে সম্প্রতি জমির মালিক বিজিবি সদস্য ইকরামুল ইসলাম ও তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

হামলায় বিজিবি সদস্যের অপর দুই ভাই, বোন, দুই বছরের শিশু সন্তান ও স্ত্রী আহত হন।

হামলার পর ভুক্তভোগীদের বাড়িঘরে না উঠতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেন আব্দুল মোতালেব, আবু বক্কর ওরফে বাক্কা, জাহিদুল ইসলাম ও তাদের সহযোগীরা।

এদিকে, হামলার শিকার বিজিবি সদস্যের দুই বছরের শিশু মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে ইকরামুল ইসলা অভিযোগ করেন, তার বাবা আব্দুল মোতালেব একাধিকবার অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় তার দাদা কিছু জমি ইকরামুল ও তার বোনের নামে রেজিস্ট্রি করে দেন।

২০২৩ সালে ২৪ জুলাই ইকরামুলের দাদা মারা যান। এরপর ইকরামুল ইসলামের চাচা ও বাবা লিখে দেওয়া জমি জোরপূর্বক অন্যত্র লিজ দেন। এতে বাধা দিলে ইকরামুল ইসলাম ও তার মা, বোন ও ভাইকে মারধর করেন বাবা আব্দুল মোতালেব ও তার সহযোগীরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনায় সদর থানা পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন বিজিবি সদস্য ইকরামুল ইসলাম। কিন্তু থানা পুলিশ বারবার বিষয়টি এড়িয়ে গেছে।

এ বিষয়ে ইকরামুল ইসলামের বাবা অভিযুক্ত আব্দুল মোতালেবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিজিবি সদস্যের বাবা ওই জমিটি অন্যত্র লিজ দিয়েছেন।

বিজিবি সদস্য ইকরামুল ইসলাম ছুটি নিয়ে বাড়িতে ফিরে সেই জমির পটল গাছ কেটে দিয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মাঝে মারামারির ঘটনাও ঘটেছে।

তবে গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি নিয়ে আইনগতভাবে কাজ শুরু করেছি।’

একজনের জমি অন্য কেউ লিজ দিতে পারে কিনা জানতে চাইলে ওসি আরও বলেন, ‘জমির মালিকানা কার বা লিজ দেওয়ার আইনত অধিকার বিষয়ে আমি মন্তব্য করতে পারিনা। এটা দেওয়ানী আদালতের বিষয়।

তবে জমিজমা নিয়ে যেহেতু মারামারি বা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেহেতু আমরা সেটা নিয়ে কাজ শুরু করেছি।

..
BBS cable ad