মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ জন
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফলে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মঙ্গলবার বিশেষ অভিযানে ৬ হাজার ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা এবং ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ২৩০ জনের মধ্যে ৭৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


