শিরোনাম

South east bank ad

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ২৮ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন   |   মন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (২৮ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন।

সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে আজ পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: