South east bank ad

কোরবানির বর্জ্য অপসারণে মাঠে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

 প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন   |   মন্ত্রী

কোরবানির বর্জ্য অপসারণে মাঠে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে কাজ চলছে এবং রাত ২টার আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, এ কার্যক্রম আরও দুই দিন চলবে।

তিনি আরও জানান, বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও ৭৫২টি যানবাহন কাজ করছে। নগরবাসীকে পলিব্যাগে বর্জ্য ভরে নির্ধারিত স্থানে রাখার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

ডিএনসিসি সূত্রে জানা যায়, আজ দুপুর ২টা পর্যন্ত ৭৩৬টি ট্রিপের মাধ্যমে ৩ হাজার ১৫৮ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: