South east bank ad

সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন   |   মন্ত্রী

সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার
দেশের সিনেমা হলের আধুনিকায়ন, চলচ্চিত্রশিল্পের বিকাশ ও দর্শক বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর)  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সিনেমা হলের উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ছাড়া হল আধুনিকায়নে অর্থ ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, দর্শক বাড়াতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ, ই-টিকিটিং ব্যবস্থা চালু এবং চলচ্চিত্র রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে হবে। হল মালিকদের সমস্যাগুলো পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য উদ্যোগ নেওয়া হবে।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক শরফুদ্দীন এলাহী চৌধুরীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: