ঢাকা-৯ আসনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-৯ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি।
এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণময় ঈদের শুভকামনা ব্যক্ত করেন।


