South east bank ad

মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাটের ইজারা দেয়া হয়নি: প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন   |   মন্ত্রী

মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাটের ইজারা দেয়া হয়নি: প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা রাস্তায় কোনো স্থান পশুর হাটের জন্য ইজারা দেয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বিকেলে দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ভারি বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী সাময়িকভাবে মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের নির্ধারিত হাট এলাকায় সরিয়ে নেয়।
প্রতিমন্ত্রী বলেন, “মেট্রোরেল স্টেশনের নিচে বা আশেপাশের কোনো জায়গা হাটের জন্য ইজারা দেয়া হয়নি। ভাইরাল হওয়া ভিডিওটি কয়েকদিন আগের। বর্তমানে পশু কেনাবেচা হাটের ভেতরেই চলছে।”

তিনি জানান, রাস্তার কিছু অংশ নোংরা হলেও সকাল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

এসময় মো: শফিকুল ইসলাম খান বলেন, বৃষ্টির সময় কিছু ব্যবসায়ী সেখানে অবস্থান নিলেও দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সরিয়ে দেয়া হয়েছে। তিনি জানান, রাত দেড়টায়ও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হয়েছে এবং যেসব ব্যক্তি অনুমতি ছাড়া সেখানে কার্যক্রম চালানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া 
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: