পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি সচল রাখা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রবিবার (১১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন। আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পূজামণ্ডপের নিরাপত্তায় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


