হাসাউড়ার ঐতিহ্যবাহী আনারস বাগান পরিদর্শন সুনামগঞ্জ জেলা জেলা প্রশাসকের
২৭ জুন, ২০২৬ খ্রি. তারিখে সুনামগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান হাসাউড়ার ঐতিহ্যবাহী আনারস বাগান পরিদর্শন করেন।
হাসাউড়ার সুস্বাদু, রসালো ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের আনারস দীর্ঘদিন ধরে এ অঞ্চলের গর্ব ও পরিচয়ের অংশ। জেলা প্রশাসক মহোদয়ের এ পরিদর্শন হাসাউড়ার আনারস এবং এখানকার পরিশ্রমী কৃষকদের প্রতি বিশেষ গুরুত্বেরই বহিঃপ্রকাশ।
হাসাউড়ার আনারসের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও সুনাম। জেলা প্রশাসক মহোদয়ের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার আলোকে জেলার যেসব এলাকায় মাটি ও জলবায়ু অনুকূল, সেসব এলাকায় কৃষকদের উদ্বুদ্ধকরণ, প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং মানসম্মত চারা সরবরাহের মাধ্যমে এ আনারসের চাষাবাদ ধীরে ধীরে সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।


