শিরোনাম

South east bank ad

নির্মাণাধীন মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের নির্মাণ কাজ আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসকের

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নির্মাণাধীন মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের নির্মাণ কাজ আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসকের
আজ ২৯ জুন ২০২৬ (সোমবার) নির্মাণাধীন মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের নির্মাণ কাজ আকস্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক মহোদয় নির্মাণাধীন শিশু পার্কের সার্বিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান নির্মাণকাজের গুণগত মান অত্যন্ত নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি প্রকল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে নির্মাণকাজে কোনো বিলম্ব যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সর্বোচ্চ মান, টেকসই নির্মাণমান ও শতভাগ গুণগত মান নিশ্চিত করে জরুরিভিত্তিতে কাজ সম্পন্ন করার জন্য জোরালো নির্দেশ প্রদান করেন। পাশাপাশি নির্মাণকাজের প্রতিটি ধাপে নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণ অব্যাহত রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: