শিরোনাম

South east bank ad

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি
"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে আজ ২৯ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসন, শেরপুর এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, জামালপুরের আয়োজনে  জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের  প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি এবং র‍্যালি শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ, কে, এম  জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক জনাব এ,বি, এম মামুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ আসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক জনাব মিজানুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, কলকারখানার প্রতিনিধি, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় শিশুশ্রমের স্বরূপ, কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিশুশ্রম প্রতিরোধে সচেতন সমাজ, পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন পরিচালিত শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সকল ঝরে পড়া শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে বলে ঘোষণা দেন।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: