শিরোনাম

South east bank ad

ডিএনসিসির সব অফিস ও পরিবহন হবে তামাক ও ধূমপানমুক্ত

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রী

ডিএনসিসির সব অফিস ও পরিবহন হবে তামাক ও ধূমপানমুক্ত
সোমবার (২৯ জুন)  জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব অফিস, স্থাপনা ও পরিবহনকে তামাক ও ধূমপানমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে।

আজ ডিএনসিসির সভাকক্ষে ঢাকা আহছানিয়া মিশন ও ডিএনসিসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘তামাক ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিকরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম। তিনি জানান, গ্যাটস ২০১৭ জরিপ অনুযায়ী দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করেন, প্রায় ৪ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন এবং প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ২ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

বক্তারা বলেন, তামাকমুক্ত ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়ন এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ জরুরি। ঢাকা আহছানিয়া মিশন এ লক্ষ্যে ডিএনসিসিকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: